1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাগদা বাজারে ফ্রেশ বাজার লিমিটেডের গরুর ফার্মের শুভ উদ্বোধন আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ উখিয়ার হলদিয়া পাতাবাড়িতে জমি দখলের চেষ্টার অভিযোগ, গাছ কাটার ঘটনায় উত্তেজনা খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের আসর শুরু নিয়ামতপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জাতীয় পর্যায়ের বিতর্কে রানারআপ চাঁপাই নবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজঅল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন! ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনা, জুয়েলারি দোকান থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু লাকসামে উপজেলা কারাতে একাডেমির বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত, ইয়াবাসহ গ্রেফতার ১

  • প্রকাশকাল: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ থানাধীন ৩ নম্বর চৌমুহনী পৌরসভার আলীপুর উত্তর নাজিরপুর এলাকার কালারপুলের পূর্ব পাশে ট্রাক টার্মিনালের মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিনহাজুল আবেদীনের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে মো. শামীম (১৯)-কে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে দুইটি জিআর গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানা যায়।

গ্রেফতারকৃত শামীম বেগমগঞ্জ উপজেলার ১ নম্বর চৌমুহনী পৌরসভার মধ্য নাজিরপুর (হিমেল চৌকিদার বাড়ি) এলাকার মো. ফারুকের ছেলে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ