স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানের পাড়া এলাকার যুবসমাজের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেছেন সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ফ্রেশ বাজারের চেয়ারম্যান মোঃ আব্দুল শাহীন মন্ডল।
এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার প্রসার ঘটাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ওসমানের পাড়া ওয়ার্ডের সদস্য আবুল কাশেম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে স্থানীয় যুবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
Leave a Reply