মোঃ শামীম হোসেন,
জামালপুর জেলা প্রতিনিধি।
জামালপুরের ইসলামপুর পূর্ব শত্রুতার বিরোধে জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা লুটপাট ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
(২২ জুলাই) বুধবার বিকালে জামালপুর শহরের ভোকেশনাল মোড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, গত ১৫ তারিখ ইসলামপুর উপজেলার কাসারীডোবা এলাকার তারা মন্ডল নিজের জমিতে কৃষি কাজ করছিলেন। এসময় তার চাচাতো ভাই নজরুল ইসলাম বাদশা, জয়নাল, রেজাউল ও রাজা মিয়ারা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা তারা মন্ডলকে গুরুত্বর আহত করে। বর্তমানে আহত তারা মন্ডল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনার পর হামরাকারী নজরুল ইসলাম বাদশারা নিজেদের বাড়িঘর ভাংচুর করে তারা মন্ডরদের নামে মিথ্যা মামলাদায়ের করে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রভাবশালীদের ভয়ে নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না। এঘটনায় স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।
Leave a Reply