1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত সেনবাগ গড়তে তিন মাসের বিশেষ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এসিল্যান্ডের বদলির বাতিলের দাবিতে সাধারণ মানুষের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য ‌র‌্যালি ‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় দেলোয়ার হোসাইন

পাঁচবিবি থানার নতুন ওসি সাজ্জাদ, অপরাধ দমনে সবার সহযোগিতা চায়

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২১ জুলাই/২৬

জয়পুরহাটের পাঁচবিবি থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন আরজু মোঃ সাজ্জাদ হোসেন। গত শনিবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে থানার ওসি হিসেবে দায়িত্বরত হাফিজ মোঃ রায়হান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত হওয়ায় পদটি শূন্য হয়। পুলিশ বিভাগের নির্বাহী আদেশে সাজ্জাদ হোসেনকে পাঁচবিবি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব নিয়েই নবাগত ওসি পাঁচবিবিবাসীর জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান। তিনি বলেন, “থানা পুলিশের সহায়তায় উপজেলাকে মাদকমুক্ত, অপরাধমুক্ত রাখতে কাজ করতে চায়। অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ ও ইভটিজিং বন্ধে জিরো টলারেন্স নীতিও অনুসরণ করবেন তিনি। তবে এসব সমস্যা শুধু পুলিশের পক্ষে একা সমাধান করা সম্ভব নয়। এজন্য সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও শিক্ষকদের পুলিশের পাশে এ কাজে এগিয়ে আসতে হবে।” মঙ্গলবার দুপুরে থানার সামনে নিয়মিত উপজেলার সকল গ্রাম পুলিশের উপস্থিতি ও আগাম তাদের দ্বায়িত্ব পালনে সতর্কতা অবলম্বন সহ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করার নির্দেশ দেন ওসি মহদোয়।

ওসি সাজ্জাদ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ২৭ বছরের চাকরি জীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জয়পুরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

মানবসেবাকে ব্রত হিসেবে নেওয়া এই পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত জীবনে ২ ছেলে সন্তানের জনক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ