1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত সেনবাগ গড়তে তিন মাসের বিশেষ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এসিল্যান্ডের বদলির বাতিলের দাবিতে সাধারণ মানুষের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য ‌র‌্যালি ‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় দেলোয়ার হোসাইন

কেশবপুরে যৌথ অভিযানে ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক, পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে দেশীয় মাছ রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন জলাশয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চায়না দুয়ারী জাল ব্যবহার করা হচ্ছিল। এর ফলে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছিল। ইউনিয়ন আনসার দলনেতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ি এলাকার কপোতাক্ষ নদে অভিযান চালানো হয়।
অভিযানকালে বিল ও নদীর বিভিন্ন স্থান থেকে আনুমানিক আড়াই হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উদ্ধারকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী, পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা অংশ নেন।
উপজেলা প্রশাসন জানায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জালের, বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অভিযান পরিচালিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ