স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন ও চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ১৭ জুলাই বিকাল পাঁচটায় নগরীর লেকসিটি হাউজিং সোসাইটির মাঠে জঙ্গল সলিমপুর, লেকসিটি, আকবরশাহ ও আকবরশাহ ঝিলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মির্জা মুহম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংগঠনিক ব্যক্তিত্ব রোটারিয়ান এস এম আজিজ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম, দারিদ্র্যবিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজামী।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মির্জা মুহম্মদ শহীদুল্লাহ বলেন, দীর্ঘ ৪৩ বছরের রেকর্ড ভেঙ্গে এবার ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সাধারণ খেটেখাওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তাদের দৈনন্দিন আয়-রুজির চরম ব্যাঘাত ঘটেছে এবং জীর্ণ-শীর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তারা চরম সংকটে পড়েছে। এসব মানুষের কল্যাণে এবং তাদের কষ্ট লাঘবে ত্রাণ বিতরণে এগিয়ে এসে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স একটি মানবিক কাজ করেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, আয়েশা সিদ্দিকা, খুরশিদা খানম, মো. আবদুল মোমেন, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ তানজিদ, রাহেনা বেগম, জান্নাতুল ফেরদৌস নিহা, নাহিদা সুলতানা নিহা, মুসফিকা আকতার।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রীর প্যাকেট তুলে দেন।
Leave a Reply