1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান নবীগরে আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাতকানিয়ার বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত অসহায় ও সম্বলহীন মানুষের পাশে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

  • প্রকাশকাল: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি

পূর্ব ঘোষণা অনুযায়ী চলমান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনার অংশ হিসাবে বাশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী এবং অন্যান্য বন্যাকবলিত এলাকায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত অসহায় ও সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ মানবতার ফ্রী অন্ন বস্ত্র বিতরন ক্যাম্প এর পক্ষথেকে আজ সাতকানিয়ার বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ|
সাতকানিয়া পৌরসভা ও অন্যান্য সকল বন্যা কবলিত সকল ইউনিয়নে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান | বন্যা পরবর্তী ব্যবস্থাপনার কথা চিন্তা করে জনস্বাস্থ্য সুরক্ষা, বাসস্থান পুনরুদ্ধার, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত কৃষির পুনর্বাসন, পানি নামার পর পরই বাড়িঘর পরিষ্কার, রোগ-বালাই প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কৃষি সহায়তার মাধ্যমে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসা নিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মানবতার ক্যাম্প কর্তৃক জনসচেতনতা এবং এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও বৈদ্যুতিক লাইন মেরামতের উদ্যোগ গ্রহন করেছে| সরকারি সহায়তা ও স্থানীয় উদ্যোগের মাধ্যমে ভেঙে যাওয়া রাস্তা ও দ্রুত মেরামত করা প্রয়োজনের কথা চিন্তা করে আপাতত যতটুকু সম্ভব ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত করা হয়| ক্যাম্পের সহায়তা বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া কলেরা প্রাদুর্ভাবের রোধে বিশুদ্ধ পানির সরবরাহ ঠিক রাখতে বন্যার্ত এলাকায় পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়|
মানবতার ফ্রী অন্ন বস্ত্র বিতরন ক্যাম্প এর পক্ষথেকে ইরফাত হোসেনের দেয়া তথ্য অনুযায়ী বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সাতকানিয়ার দুর্গম এলাকায় বন্যাদুর্গত অঞ্চল মানুষকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী এবং ঔষধ সরবরাহ করতে সদস্যরা প্রতিকূল পরিস্থিতিতে অনেক ঝুঁকি নিয়ে ত্রাণ সহায়তা করছে, দেশ ও দেশের বাইরে থাকা সকল মানবিক মানুষদের প্রতি তারা এ সংকটে সার্বিকভাবে এগিয়ে আসারও আহবান জানায়| অসুস্থ মানুষের চিকিৎসার জন্য তারা একটি ফ্রি মেডিকেল টিম গঠন করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে| একইসাথে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাতকানিয়া ও অন্যান্য সকল জেলায় ও পৌরসভার অন্যান্য অঞ্চলেও অসহায় মানুষদের ত্রাণ সহায়তার জন্য সেখানকার দায়িত্বশীল প্রতিনিধিরা কাজ করছে বলে জানা যায়|
বন্যা দুর্গত ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত মানবতার কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন| বন্যা পরবর্তী বিপর্যয় মোকাবিলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষদের উদ্ধারে এবং দ্রুত ত্রাণ সহায়তায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন| বন্যায় মানুষের পাশাপাশি গবাদিপশুর জীবনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই গবাদিপশুর জন্য দ্রুত নিরাপদ উঁচু স্থান ও গো-খাদ্য নিশ্চিত করার ওপর তিনি জোর দিয়েছেন| বন্যা পরবর্তীতে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, তাই ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে মেডিকেল টিম গঠন ও চিকিৎসা সহায়তা প্রদান অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেছেন| জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব| তাই এই চরম সংকটে সকল মানবিক ও বিত্তবান মানুষদের দুর্গতদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি|

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ