জেলাজুড়ে সোস্যাল মিডিয়ায় অভিনন্দন:
নুরে আলম শাহ (ঠাকুরগাঁও) ষ্টাফ রিপোর্টার//ঠাকুরগাঁও জেলার সাবেক জেলা প্রশাসক (ডিসি) এবং জেলার ইতিহাসের প্রথম নারী জেলা প্রশাসক ইশরাত ফারজানা জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ পদোন্নতি পেয়েছেন।
তাঁকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে যুগ্মসচিবের পদায়নের অংশ হিসেবে তিনি এ দায়িত্ব লাভ করেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুগ্মসচিব ইশরাত ফারজানা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিপি-১ শাখায় দায়িত্ব পালন করবেন। এ পদায়নের আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য যে,ঠাকুরগাঁওয়ে মানবিক প্রশাসনের অনন্য দৃষ্টান্ত২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ইশরাত ফারজানা ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে তিনি অল্প সময়ের মধ্যেই সুশাসন, স্বচ্ছতা ও মানবিক প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
দায়িত্ব পালনকালে তিনি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
মাঠমুখী কর্মতৎপরতা ও জনকল্যাণমুখী উদ্যোগ:
ঠাকুরগাঁওয়ে কর্মরত অবস্থায় ইশরাত ফারজানা সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের জন্য সর্বস্তরের মানুষের প্রশংসা অর্জন করেন।শীতপ্রবণ এ জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় পরিবারের জন্য ত্রাণ সহায়তা নিশ্চিতকরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং চিকিৎসাসেবাপ্রার্থীদের আর্থিক সহায়তা প্রদানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে তিনি সফল সমন্বয় সাধন করেন। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব প্রশাসন এবং সরকারি সেবার ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণেও তাঁর আন্তরিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়।তিনি শুধু কার্যালয়েই সীমাবদ্ধ ছিলেন না; জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলে সরেজমিনে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন। সাধারণ মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ এবং সরকারি উন্নয়ন প্রকল্প নিয়মিত পরিদর্শনের মাধ্যমে তিনি একজন দক্ষ, দূরদর্শী ও মাঠমুখী প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। একই সঙ্গে জেলার সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।ঠাকুরগাঁওয়ের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে ইশরাত ফারজানা জেলার প্রশাসনিক ইতিহাসে ইতোমধ্যেই একটি বিশেষ স্থান করে নিয়েছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে তাঁর পদায়নের সংবাদে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুধী সমাজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
জেলাবাসীর প্রত্যাশা, তিনি যেন তাঁর জায়গা থেকে ঠাকুরগাঁওয়ের মানুষের কর্মসংস্থানে এগিয়ে আসেন এবং পাশাপাশি নতুন কর্মস্থলেও তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তাঁর মানবিক নেতৃত্ব ও কর্মদক্ষতার স্মৃতি ঠাকুরগাঁওবাসীর হৃদয়ে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।
Leave a Reply