1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ সাংবাদিক রাশেদকে নিয়ে অপপ্রচারের ঘটনায় বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার বিবৃতি শহর এখন ‘ময়লার ভাগাড়’, দুর্গন্ধেই অতিষ্ঠ জনজীবন নোয়াখালীর ভবিষ্যৎ নিয়ে ঐতিহাসিক গোলটেবিল বৈঠক, উন্নয়নের রূপরেখা নির্ধারণে একমঞ্চে বিশিষ্টজন ডুমুরিয়া দলিল লেখক সমিতির সভাপতি ফারুক হোসেন খানের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, নগদ ২২ হাজার টাকা জব্দ পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের পাশে বিজিবি, তালুকদার পাড়ায় শুকনো খাবার বিতরণ ঠাকুরগাঁও-দিনাজপুর যৌথ অভিযানে ৩৫ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১ ত্রিশালে অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণে ভবন মালিকে জরিমানা সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ কাতার আমিরের ইন্তেকালে উপজেলা নির্বাচনে প্রশাসনের রাষ্ট্রীয় শোক পালন

শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ

  • প্রকাশকাল: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ করা হয়।

১৫ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৩:০০ টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর সহযোগিতায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ৭২ জন নারী-পুরুষকে এক মাস বয়সী মিশরীয় ফাওমী মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মঞ্জুর হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, সিএফ গণ প্রমূখ।

ইউপি সদস্য মঞ্জুর হোসেন বলেন, গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশন মুরগি বিতরণ সহ নানাবিধ সহযোগিতা করছে। যারা সহযোগিতা পাচ্ছেন তাদের বাড়ি আমরা পরিদর্শন করব এবং সহযোগিতা গুলো মনিটরিং করব। আজ যারা মুরগি পাচ্ছেন, তারা মুরগির যত্ন নিবেন। যাতে মুরগি পালন করে আয় করা সম্ভব হয়।
উকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশনের কাজ চোখে পড়ার মতো। ফেইথ ইন এ্যাকশন যে সহযোগিতা করছে সেগুলো নিজেদের সম্পদ মনে করে লালন পালন করতে হবে। আজ ফেইথ ইন এ্যাকশন পরিবারে আয় বাড়ানোর জন্য আপনাদের যে মুরগি বিতরণ করছে এগুলো যত্ন নিতে হবে। যাতে পরিবারের আয় বাড়ে।
প্রধান অতিথি বলেন, “ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নে গরু, ছাগল ও মুরগি বিতরণ করছে পরিবারের আয় বৃদ্ধি করতে। যে মুরগি আপনারা পাচ্ছেন এগুলো প্রচুর ডিম দেয়। সেজন্য নিয়মিত টিকা দিতে হবে। ফেইথ ইন এ্যাকশন টিকা নিশ্চিত করার জন্য ১৫ জন স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ দিয়েছেন। এ ধরণের উদ্যোগ নেওয়ার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”
উল্লেখ্য ফেইথ ইন এ্যাকশন আজ ৭২ জন নারী পুরুষকে প্রত্যেককে ২৫টি করে মোট ১৮০০ মুরগির এক মাস বয়সী বাচ্চা ও প্রত্যেককে ১৫ কেজি করে মোট ১০৮০ কেজি মুরগির খাদ্য বিতরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ