1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন উখিয়ায় পৃথক মামলায় ৩ আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলা: বেগমগঞ্জের দুই সন্তানের জনক সুমন নিহত

  • প্রকাশকাল: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেলাল হোসেন ওরফে সুমন (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) বিকেলে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে একদল সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হন।

নিহত বেলাল হোসেন ওরফে সুমন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর মিরওয়ারীশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন সুমন। প্রায় এক বছর আগে তিনি দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পুনরায় কর্মস্থলে ফিরে যান।

স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেলে একদল দুর্বৃত্ত তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মাথা ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তার আকস্মিক মৃত্যুর খবর দেশে পৌঁছালে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পাশাপাশি উদ্বেগও বিরাজ করছে। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, “বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীদের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা প্রায়ই ঘটছে, যা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ