1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন উখিয়ায় পৃথক মামলায় ৩ আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে তক্ষক, ইয়াবা, গাঁজা, হেরোইন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার

  • প্রকাশকাল: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নুরে আলম শাহ, ষ্টাফ রিপোর্টার:ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন ৫ নম্বর বালিয়া ইউনিয়নের সবদলহাট (উত্তর কোলোনিপাড়া) এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ মাদকবিরোধী অভিযানে একটি জীবিত তক্ষক, ইয়াবা, গাঁজা, হেরোইন এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোঃ ফিরোজ (৩০), পিতা- মোঃ লালু মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে একটি জীবিত তক্ষক, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫০ গ্রাম গাঁজা, হেরোইন এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করে অভিযান পরিচালনাকারী দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত সব আলামত জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেএম শাখা ও আরএম শাখা) আক্তারুজ্জামান। অভিযান শেষে তিনি বলেন, “মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক ও অবৈধ বন্যপ্রাণী পাচার রোধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ