1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন উখিয়ায় পৃথক মামলায় ৩ আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

রূপগঞ্জে ১১০৭ বোতল ইস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশকাল: বুধবার, ৮ জুলাই, ২০২৬

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ১ হাজার ১০৭ বোতল ইস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী মোঃ ফারুক আহমেদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। ৮জুলাই বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের সামসুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রূপসী-কাঞ্চন সড়কের মঠেরঘাট এলাকায় পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্্েরা-ট-১২-৭৭৫৬) থেকে বস্তা ভর্তি ইস্কাফ সিএনজি চালিত অটোরিক্সায় (নারায়ণগঞ্জ-থ-১১-৫২০০) উঠানোর সময় পুলিশ মাদক ব্যবসায়ী ফারুক আহমেদকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় অপর ৭/৮জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মাদকের কাজে ব্যবহৃত ট্রাক ও অটোরিক্সা জব্দ করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ ফারুক আহমেদকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ