1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে সাহিত্য-সঙ্গীত-নৃত্যে ১৫০তম জন্মদিবস উদযাপন ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

মধুপুরে হেরোইন ও ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)ঃ

টাঙ্গাইলের মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন সহ ২ মাদক কারবারিকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের গরম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান পুলিশ।
আটককৃতরা হল উপজেলার গরম বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে শামীম মণ্ডল (৩৫) ও বকুল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩২)।
মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে গরম বাজার এলাকায় অভিযান চালায় থানা-পুলিশ। এ সময় শামীম ও রফিকুলকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের নিকট হতে ৫ গ্রাম হেরোইন ও ৫ পিছ ইয়াবা উদ্ধার করে, তাদের থানায় নিয়ে আসা হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক বলেন, এ ঘটনায় মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং চলমান থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ