1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌ মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে ডেমরায় আ’লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিপুল অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পটপরিবর্তনেও সক্রিয় সেই খন্দকার সিন্ডিকেট আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান

  • প্রকাশকাল: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা ৭৭ নং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য যে ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে বাৎসরিক যৌথ প্রশিক্ষণ-২০২৪/২৫ পরিচালিত হচ্ছে। উক্ত প্রশিক্ষণ চলাকালীন সময়ে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি এছাড়াও, উক্ত তারিখে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০ ফিল্ডএ্যাম্বুলেন্স’র তত্ত্বাবধানে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধপত্র বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন।

উক্ত শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে ঔষুধপত্র বিতরণ কেন্দ্র পরিদর্শনকালীন অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিবছরের ন্যায় এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে সেনাবাহিনীটিম।
এরই ধারাবাহিকতায় ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ এবং ভেটেনারী ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। বাৎসরিক যৌথ প্রশিক্ষণের বাকী দিনগুলোতেও ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ