1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাঘাটার তেনাচিড়া বিলে পর্যটকদের উপচেপড়া ভিড়, বর্ষায় যেন এক টুকরো ‘মিনি কক্সবাজার’ ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানা ভুক্ত আসামি গ্রেফতার ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড কে সম্মাননা প্রদান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ছাত্র জনতার হত্যা মামলার আসামি মাতুয়াইল আ লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি প্রার্থী তানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম। পাঁচবিবিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে কর্মী সম্মেলনে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং

  • প্রকাশকাল: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

ঠাকুরগাঁওয়ে আগামী ৩০ ডিসেম্বর আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে জেলা শাখা জামায়াতের উদ্যোগে বেলা দুইটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলন সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঠাকুরগাঁও প্রেসক্লাব দ্বিতল ভবনে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা সাংবাদিকদের সাথে জেলা জামায়াত নেতৃবৃন্দের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় ঠাকুরগাঁও জেলা শাখার জামায়াতের আমির অধ্যাপক বেলালউদ্দীন প্রধান প্রেস ব্রিফিং এ বলেন, ঐতিহাসিক জুলাই/২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে এ জাতি একটি বাংলাদেশ পেয়েছে। এ অভ্যুত্থানে ছাত্র জনতা নিজেদের জীবন উৎসর্গ করেছেন নি: সন্দেহে তারা জাতীয় বীরের মর্যাদার অধিকারী।
মহান আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন এবং যারা এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁদেরও সুস্থতা কামনা করেন তিনি।
পরিশেষে তিনি বলেন, আপনাদের বস্তুনিষ্ঠ লেখনি ও ভূমিকার কারণে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান জাতীয় ও আন্তর্জাতিকভাবে গণমানুষের নেতায় পরিণত হয়েছে।
আমরা আশা করছি, আগামী ৩০ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠের কর্মী সম্মেলনে ডা: শফিকুর রহমান ঠাকুরগাঁও জেলাবাসী ও জাতির জন্য নতুন বার্তা ও দিক নির্দেশনা দিয়ে যাবেন ইনশাআল্লাহ।
এই কর্মী সম্মেলনকে সফল করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং সকলকে আন্তরিক মোবারকবাদ।
প্রেস ব্রিফিং এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলালউদ্দীন প্রধান, এ্যাড.কামরুজ্জামান, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ লয়ার্স,ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক ফজলে আলম, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাজিউর রহমান রাজু,জেলা জামায়াতের দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা জামায়াতের প্রেস সেক্রেটারি তালুকদার শাহজালাল জুয়েল।
প্রেস ব্রিফিং এ ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ