1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌ মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে ডেমরায় আ’লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিপুল অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পটপরিবর্তনেও সক্রিয় সেই খন্দকার সিন্ডিকেট আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে জায়গা হবে না – ঠাকুরগাঁওয়ে মির্জা ফ. ই. আলমগীর

  • প্রকাশকাল: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

আওয়ামী ফ্যাসিস্ট ও গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে কখনই কোন জায়গা হবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আমাদের নেতাকর্মীদের নির্দেষ দেওয়া আছে যারা ফ্যাসিস্ট ও গণহত্যার সাথে জড়িত হয়েছিল তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা’ মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, গণতন্ত্র রক্ষার একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন। জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত সংসদই হতে পারে একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিষ্ঠান। জনগণের শাসনকে স্থাপন করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এছাড়া আর অন্যকোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমি জানি সকল প্রতিষ্ঠান গুলোতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে সব থেকে বড় রক্ষাকবজ। 

 
উত্তরবঙ্গের শীতার্থ মানুষদের দ্রুত সহায়তার তাগিদ দিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গের শীতের প্রকোপ বেশি সহায়তা দ্রুত পাঠানোর তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের এ উত্তরাঞ্চলে শীতের প্রকোপটা বেশি। সরকারীভাবে উত্তরবঙ্গের শীতের বরাদ্দ দ্রুত আসবে এমনটাই আশা ছিলো তবে এখনো যেহেতু আসেনি, তাই জেলা বিএনপি নিজস্ব অর্থায়নেই শীতার্তদের মাঝে কিছু কম্বল বিতরণ করেছে। তবে আশা করছি অসহায় এসব মানুষ দ্রুত সরকারী সহযোগীতা পাবে।

এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,দফতর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ