1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌ মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে ডেমরায় আ’লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিপুল অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পটপরিবর্তনেও সক্রিয় সেই খন্দকার সিন্ডিকেট আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

সড়ক দুর্ঘটনা রোধে ঠাকুরগাঁওয়ে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশকাল: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

যানজট নিরসন ও সড়ক দূর্ঘটনারোধে ঠাকুরগাঁওয়ে চালকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সড়ক পরিবহন আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় গত শনিবার দুপুরে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এ কর্মসূচী পালিত হয়।

জেলা পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, ট্রাফিক ইন্সপেক্টর হাসান আলি,ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান।

চালকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় জেলার তিন শতাধিক অটো রিক্সা, ত্রি হুইলার এবং বাস ও ট্রাকের চালক তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং সড়ক আইন বিষয়ক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সল আমিন জানান, নি:সন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এতে করে আমাদের চালকরা আরো সচেতন হবে । তারা তাদের স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হবে আবার রাস্তার আইন এবং গাড়ি চালনার ক্ষেত্রেও সচেতন হবে। আমি এ ধরনের উদ্যোগকে বার বার গ্রহণ করার জন্য পৌরসভা এবং জেলা প্রশাসনকে বলবো। এতে একদিক থেকে যেমন আমাদের জান মালের নিরাপত্তা বৃদ্ধি পাবে অপরদিকে এ রাষ্ট্রেরই উপকার হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ