1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু তারাকান্দা রামপুর খালের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে জেলা প্রশাসক কর্তৃক বৃক্ষরোপণ উদ্বোধন দুর্গম পাহাড়ে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিচ্ছে,বাংলাদেশ সেনাবাহিনী। কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। মনোহরদীতে মাদকবিরোধী উঠান বৈঠকে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

জামালপুরে ৪২ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার।

  • প্রকাশকাল: শনিবার, ১৩ জুন, ২০২৬

মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার।

জামালপুরে পুলিশের অভিযানে ৪২ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, আজ শনিবার (১৩ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের মৃধাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় খোদেজা বেগম নামে এক মাদক কারবারীর কক্ষে তল্লাশি চালায়। এ সময় তার কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতরে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে বুলবুলি বেগম নামে আরও এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি গাঁজা ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিলেন।

গ্রেফতারকৃত খোদেজা বেগম শেরপুর জেলার কুসুমহাটি এলাকার শাহ আলীর স্ত্রী। বুলবুলি বেগম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা এলাকার আবুলের স্ত্রী। এর আগেও খোদেজার নামে শেরপুর থানায় মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা । এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিদেরকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ