1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু তারাকান্দা রামপুর খালের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে জেলা প্রশাসক কর্তৃক বৃক্ষরোপণ উদ্বোধন দুর্গম পাহাড়ে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিচ্ছে,বাংলাদেশ সেনাবাহিনী। কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। মনোহরদীতে মাদকবিরোধী উঠান বৈঠকে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

মনোহরদীতে মাদকবিরোধী উঠান বৈঠকে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার

  • প্রকাশকাল: শনিবার, ১৩ জুন, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,

মনোহরদী থানার উদ্যোগে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অদ্য ১২/০৬/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় মনোহরদী পৌরসভাস্থ ৮নং হারুদিয়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী প্রতিনিধি, যুবসমাজসহ বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মনোহরদী থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ শহীদুজ্জামান উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
তিনি তার বক্তব্যে বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ শুধু আইন প্রয়োগই নয়, জনগণকে সঙ্গে নিয়ে মাদক প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদক সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে হবে। পারিবারিক সচেতনতা ও নৈতিক শিক্ষা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও তিনি স্থানীয় জনগণকে নিজ নিজ এলাকায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বস্ত করেন।
সভায় কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অবক্ষয়, গুজব ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিশেষে উপস্থিত সকলে মাদককে সামাজিকভাবে বর্জন করে পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
“মাদককে না বলি, নিরাপদ সমাজ গড়ি”
বাংলাদেশ পুলিশ—জনগণের আস্থা,জনগণের পাশে দাঁড়াবে সবসময় ইনশাল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ