1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ বাতাকান্দি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক প্রসারে নতুন আশা : নেতৃত্বে সৈয়দ হারুন এমজেএফ দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন সুমন সভাপতি, সোহেল সম্পাদক কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন পাঁচবিবি সীমান্ত সুরক্ষায় বিজিবির উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র: বল্লমের আঘাতে যুবক নিহত, আহত ১০

সাঘাটায় নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বুধবার, ১০ জুন, ২০২৬

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের আওতায় বুধবার (১০ জুন ২০২৬) উদয়ন স্বাবলম্বী সংস্থার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি মোঃ সাকিউল ইসলাম সাকি। ডেমোক্রেসিওয়াচের বাস্তবায়নে পরিচালিত ফেসিং (FACING) প্রকল্পে কারিগরি সহযোগিতা প্রদান করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং আর্থিক সহযোগিতা করছে কানাডিয়ান হাই কমিশন ও সুইজারল্যান্ড দূতাবাস।

সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রভাব বিস্তার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের, বিশেষ করে যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের প্রতিনিধিত্ব, স্বীকৃতি ও অংশগ্রহণ বৃদ্ধি করা এ প্রকল্পের মূল লক্ষ্য।

এছাড়াও নাগরিক সমাজের সংগঠনসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও নেটওয়ার্ক সম্প্রসারণ, অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখা, জনগণ ও সরকারের মধ্যে যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সংলাপ বৃদ্ধি, সেইসঙ্গে নাগরিক সমাজের সংগঠন ও নেতৃত্বের সক্ষমতা উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যবৃন্দ, নাগরিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ এবং ডেমোক্রেসিওয়াচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছিন্নমূল মহিলা সমিতি সহযোগী সংস্থা হিসেবে গাইবান্ধা জেলায় ডেমোক্রেসিওয়াচের সঙ্গে যৌথভাবে ফেসিং প্রকল্প বাস্তবায়ন করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ