1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌ মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে ডেমরায় আ’লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিপুল অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পটপরিবর্তনেও সক্রিয় সেই খন্দকার সিন্ডিকেট আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

ঠাকুরগাঁওয়ে কাব ক্যাম্পুরী সমাপনীতে ক্যাম্প ফায়ার ও মহা তাঁবু জলসা

  • প্রকাশকাল: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

ঠাকুরগাঁওয়ে দ্বাদশ উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পিটিআই প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও সদর উপজেলার আয়োজনে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের সমাপনী দিনে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট সদর উপজেলা সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাপনীর বক্তব্য দেন,জেলা প্রশাসক ইশরাত ফারজানা।বক্তব্যে তিনি বলেন,এই সমাবেশটি সফল করতে যারা কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার,স্কাউট সম্পাদক, কমিশনার, লিডার ট্রেইনার ও শিক্ষক – শিক্ষিকা, অভিভাবক বৃন্দ এবং রোভাররাসহ যারা এ চমৎকার আয়োজনে পরিশ্রম করেছেন তাদের সকলকে ধন্যবাদ ও তাদের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি আরো বলেন,কাব বন্ধুরা এই ৩ দিন চমৎকার কাটিয়েছে। আমার কাব বন্ধুরা ৩ দিনে এখান থেকে যে শিক্ষা নিয়েছে সেই শিক্ষা তাঁরা দেশের, পরিবারের এবং নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে পারবে। তাঁরা প্রত্যেকে আলোকিত মানুষ হিসেবে বড়ো হবে। পরে তিনি সবার মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন,উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট কমিশনার সাবানা সুলতানা মুক্তা,সম্পাদক রেজাউল করিম লিটন প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা সহ অতিথিরা মহা তাঁবু জলসার মশাল প্রজ্জ্বলন করেন।

প্রশিক্ষণ গ্রহণকারী কাব ও স্কাউট লিডাররা মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন, নাটক, নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে স্কাউটিং এর সাবেক আঞ্চলিক কমিশনার আখতারুজ্জামান সাবু স্যার এ,এলটি, সাবেক জেলা শিক্ষা অফিসার এবং স্কাউটিং এর উজ্জ্বল নক্ষত্র জালালউদ্দীন এলটি, জাহিদুল ইসলাম স্বপন সিএলটি,ফইজুল ইসলাম,শিবু প্রসাদ এলটি ও স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিট লিডারসহ কাব ক্যাম্পুরী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তাঁবু জলসার ২য় পর্বের সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের দিলারা বেগম,সহকারী কমিশনার ইয়াছমিন আরা পারভীন রোজি, জেলা স্কাউটস ঠাকুরগাঁওয়ের সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, সহকারী কমিশনার জাকিরুল ইসলাম জাকির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ