পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৫ মে/২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে শতবর্ষী একটি বিশাল ডালপালা সম্বলিত রেইনট্রি গাছ ভেঙ্গে টিনের বেড়া ও ছাউনির ৩’টি পরিবারের বসতঘরের ব্যাপক ক্ষতি হয়। এতে ঘরগুলোর ক্ষতি হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় পরিবারের সবাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। সোমবার সকাল সাড়ে ১০’টায় ১’নং রেলগেটের উত্তর পার্শে রেল কলনীতে এঘটনা ঘটে। সকালে মসুলধারের বৃষ্টি ছেড়ে যাওয়ার পরেই রেইনট্রি গাছটি চোখের পলকে উপরে পড়ে। এসময় পরিবারের লোকজন বাহিরে থাকায় প্রাণ রক্ষা পায়। এতে রেল লাইনের স্লিপারের নিচের মাটি ও পাথর সরে যাওয়া।
দুর্ঘটনা এড়াতে ১’নং রেল লাইন দিয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে।
গাছ ভেঙ্গে মৃত-শেখ ফরিদের ছেলে নাজমুল, মৃত-শুশিল রায়ের স্ত্রী জোসনা রানী ও মৃত- জলিলের ছেলে ইউসুফ আলীর টিনের তৈরি ঘরগুলো দুমরে-মুচরে ক্ষতি হয়। উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল আহমেদ আপেল, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাফিউল ইসলাম রকি ও জেলা যুবদল নেতা মোঃ রাজিব ফয়সাল সহ অনেকেই।
Leave a Reply