1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগায়ের পীরগঞ্জে ৬০ বছরের বৃদ্ধকে আত্মীয়ের বাড়ি থেকে ফিল্মি স্টাইলে তুলে এনে সন্ত্রাসী কায়দায় মারপি ট-আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবেউত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকা” ….ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইসরাফিল শাহীন। ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ০৮ কেজি গাঁজাসহ গ্রেফতার -০২ ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি পদে আলোচনায় শাফায়েত বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ের নতুন কুড়ি স্পোর্টস সমাপনী অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীর শিবপুরে ভূমি মেলা উপলক্ষে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। গফরগাঁও ভূমি অফিসের আয়োজনে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা /২৬ উদ্বোধন শোক সংবাদ পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত।

আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা (ছোনাউঠা) গ্রামের হিন্দুপাড়ার মুকুন্দ বাইনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে আমতলী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সুরতহাল রিপোর্ট শেষে বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, “নিহত নারীকে এলাকার কেউ চিনতে পারেনি। তিনি কীভাবে এখানে এসেছেন, সেটিও জানা যায়নি।”

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ