মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার
“প্রকৃতি ও পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুরে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকালে শিশু একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে জামালপুর পরিবেশ অধিদপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপনা, জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি এবং পরিদর্শক সঞ্জিত বিশ্বাস।
এবারের প্রতিযোগিতার বিষয় ছিল “প্রকৃতি ও পরিবেশ”। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতিপ্রেমের নানা দিক তাদের চিত্রকর্মে তুলে ধরেন। প্রতিযোগিতায় নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে পুরস্কার বিতরণ করা হবে।
Leave a Reply