1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত! কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়েতোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে গ্রাম্যমান আদালত চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে  ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে প্রেম প্রতারক চক্রের নারী,পুরুষ সহ গ্রেফতার ৪। গাইবান্ধায় দুদকের গণশুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় বড়ইতলি বিটের গর্জন বাগান রক্ষায় কাজ করে যাচ্ছেন বিট কর্মকর্তা আনোয়ার ত্রিশালের গর্ব : ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ত্রিশালের সন্তান ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম জীম “নোয়াখালীতে বিদ্যুতের নির্মমতা—একটি পরিবারের জীবনে নেমে এলো অন্ধকার” রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জুড়ী থানায় পুলিশ চেকপোষ্ট সম্বলিত ৪ টি সাইনবোর্ড দিলেন সাজিদ প্রশাসনের নিষেধ স্বত্ত্বেওঠাকুরগাঁওয়েওয়াকফ স্টেটের গাছ চুরি

চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত!

  • প্রকাশকাল: বুধবার, ৬ মে, ২০২৬

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান এর মোঃ তারেক রহমান ও মাই টিভির মোঃ তারেক আজিজের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে বুধবার বেলা ১১টায় (৬ মে ২০২৬) ভোলাহাট প্রেসক্লাবের সামনে স্থানীয় সকল সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা মোঃ মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির ও বিএম রুবেল আহমেদ। অন্যান্যের মধ্যে দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা মুক্তা, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম আর্মি, মোঃ সাহিবুল ইসলাম, এসএম সাজিব হোসেন, মোঃ ইয়াকুব হোসেন, পত্রিকা এজেন্ট মোঃ মতিউর রহমান, প্রেসক্লাব পিউন মোঃ সামশুদ্দিন গরিবুলসহ অন্যরা।

ভোলাহাট সাংবাদিক সমাজের আয়োজনে সভায় সাংবাদিকগণ বলেন, আমরা সাংবাদিক জাতির বিবেক দর্পণ। সে দর্পণকে ভাঙ্গার চেষ্টা করলে এবং সহকর্মী তারেক রহমান ও তারেক আজিজের উপর এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে উপযুক্ত কঠোর শাস্তির দাবী জানানো হয়। সভায় আরো বলা হয়, আমরা সরকার ও জনগণের জন্য নিরলসভাবে বিনা বেতনে কাজ করে থাকি। আর একজন সাংবাদিকের কর্তব্যরত কাজে সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে ঘৃনাজনক। তাই আমরা সাংবাদিক সমাজ সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু বিচারের জোড় দাবী করেন এবং তা-না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দৈনিক আমার দেশ ও চ্যানেল ওয়ার এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভি প্রতিনিধি তারেক আজিজ জেলা শহরের বাতেন খাঁ মোড় এলাকায় চা খাবার সময় ওই এলাকার একাধিক মামলার আসামী রাব্বিসহ কয়েকজনের দ্বারা অতর্কিত হামলার শিকার হন তারা দু’জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ