1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়েতোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে গ্রাম্যমান আদালত চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে  ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে প্রেম প্রতারক চক্রের নারী,পুরুষ সহ গ্রেফতার ৪। গাইবান্ধায় দুদকের গণশুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় বড়ইতলি বিটের গর্জন বাগান রক্ষায় কাজ করে যাচ্ছেন বিট কর্মকর্তা আনোয়ার ত্রিশালের গর্ব : ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ত্রিশালের সন্তান ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম জীম “নোয়াখালীতে বিদ্যুতের নির্মমতা—একটি পরিবারের জীবনে নেমে এলো অন্ধকার” রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জুড়ী থানায় পুলিশ চেকপোষ্ট সম্বলিত ৪ টি সাইনবোর্ড দিলেন সাজিদ প্রশাসনের নিষেধ স্বত্ত্বেওঠাকুরগাঁওয়েওয়াকফ স্টেটের গাছ চুরি বড়ইতলি বিটের গর্জন বাগান রক্ষায় কাজ করে যাচ্ছেন বিট কর্মকর্তা আনোয়ার

জুড়ী থানায় পুলিশ চেকপোষ্ট সম্বলিত ৪ টি সাইনবোর্ড দিলেন সাজিদ

  • প্রকাশকাল: বুধবার, ৬ মে, ২০২৬

মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সড়ক নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ওয়ালমেট ব্র্যান্ডের রুপসী ইলেকট্রিক লিমিটেড, জুড়ী শাখার উদ্যোগে জুড়ী থানা পুলিশের কাছে লোহার তৈরি চারটি বড় পুলিশ চেকপোস্ট সম্বলিত সাইনবোর্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় কামিনীগঞ্জ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সাইনবোর্ড হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপসী ইলেকট্রিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সেবা সবুজ পাতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সাজিদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিনহাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা চেয়ারম্যান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী থানার এসআই উস্তার মিয়া ইমন, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব নাদিম মাহমুদ সেলিম, প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার বজলুর রহমান, শাখা ব্যবস্থাপক জুয়েল রানা, হিসাব কর্মকর্তা হযরত আলী, ফিল্ড সুপারভাইজার রিপন আহমদ ও অপারেশন ম্যানেজার আকরাম হোসাইনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্যে মো. সাজিদ হোসাইন বলেন, রুপসী ইলেকট্রিক লিমিটেড ওয়ালমেট ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বাজারজাত করে অর্জিত লাভের একটি অংশ নিয়মিত মানবসেবায় ব্যয় করে থাকে। বিশেষ করে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের পাশে থাকার জন্য প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। পুলিশের কাজে সহায়তার লক্ষ্যে এই সাইনবোর্ড প্রদান একটি ক্ষুদ্র প্রয়াস বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মিনহাজ উদ্দিন বলেন, সমাজে অনেকেই নীরবে মানবিক কাজ করে যাচ্ছেন, যা প্রশংসনীয়। মানবসেবার জন্য কোনো পদ বা পদবির প্রয়োজন হয় না, বরং প্রয়োজন ইতিবাচক মানসিকতা। তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং রুপসী ইলেকট্রিক লিমিটেডের সার্বিক সফলতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ