1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী পাঁচবিবিতে গরু-ছাগলের খাদ্য বিতরণ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ

বিকল্প আয়ের সুযোগ তৈরিতে চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাটের বড়গাছী এলাকায় ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচির আওতায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুবিধাভোগীদের মাঝে হাঁসের বাচ্চা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রামীণ দরিদ্র, বিশেষ করে নারীদের, বিকল্প আয়ের সুযোগ তৈরি করে স্বাবলম্বী করে তোলা।

একটি হাঁস বদলে দিতে পারে একটি পরিবার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে হাঁস বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বড়গাছী ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আয়োজনে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকাল ১০টায় উপজেলার বড়গাছী ব্রাঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিকল্প আয়ের উৎস হিসেবে ৩৫ টি পরিবারের মাঝে মোট ১ হাজার ৪০০ হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এর মধ্যে প্রতিটি পরিবারকে ২০টি করে হাঁসের বাচ্চা বিনামূল্যে এবং অতিরিক্ত ২০ টি করে হাঁসের বাচ্চা অর্থের বিনিময়ে দেওয়া হয়। ফলে প্রতিটি পরিবার মোট ৪০টি করে হাঁসের বাচ্চা পায়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্দেশ্য হলো-পিছিয়ে পড়া মানুষগুলো যাতে তাদের স্বাভাবিক কাজের পাশাপাশি বিকল্প আয়ের পথ খুঁজে পায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। সেই লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজ উদ্দীন পানু মিয়া । এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মোহাম্মদ সাইফুল ইসলাম , কৃষি ও বিমা টিম প্রধান এনামুল আহাম্মেদ, বড়গাছী শাখার শাখা ব্যবস্থাপক মোসাঃ মুসলেমা খাতুন, ও সহকারী শাখা ব্যবস্থাপক রাজিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মো: শাহাদুল ইসলাম, রিজিওনাল কো-অর্ডিনেটর লিড জেনারেশন কর্মসূচি ।

এ সময় বক্তারা বলেন, হাঁস পালন সহজ হওয়ায় গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য এটি একটি টেকসই আয়ের উৎস হিসেবে কাজ করবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করবে।

ব্র্যাকের এই কর্মসূচির সুবিধাভোগীরা জানান, হাঁস পালন করলে তারা অতিরিক্ত আয় করতে পারবেন এবং এতে তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ