1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী পাঁচবিবিতে গরু-ছাগলের খাদ্য বিতরণ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ

বর্ণাঢ্য আয়োজনেঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
“সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উক্ত কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জামাল হোসেন।

পরে কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা দায়রা জজ জামাল হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পাবলিক প্রসিকিউটার অ্যাড আব্দুল হামিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ আলী লিগ্যাল এইড কর্মকর্তা মজনু মিঞা প্রমুখ।
বিভিন্ন ক্যাটাগরি ও মানদন্ড বিশ্লেষণে এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন অ্যাড. ললিত কুমার রায় এবং অ্যাড. মাসুদা পারভীন ইভা । অনুষ্ঠানে তাদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। জজ আদালত চত্বরে মোট ৬টি স্টল বসানো হয়। সেখানে লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কিত নানা তথ্য ও সেবা গ্রহণের প্রক্রিয়া ও ধরন সম্পর্কে জানানো হয়।

উল্লেখ্য, গত এক বছরে ঠাকুরগাঁওয়ের লিগ্যাল এইডে অভিযোগ জমা পরেছে ৮৭৪ টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৭৭৪ টি। আইনি পরামর্শ প্রদান করা হয়েছে ৭০৩ জনকে এবং মোট উপকার ভোগী ৩হাজার ৪শ ৩৪ জন। এছাড়াও সরকারি খরচে মামলা করা হয়েছে ২২৫ টি ও মামলা প্রত্যাহার করা হয়েছে ১৯১টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ