1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

আজ ২৭ এপ্রিল ২০২৬খ্রিঃ (সোমবার) সকাল ১০:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ এপ্রিল/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা আজ ২৭এপ্রিল সোমবার সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কল্যাণ সভায় মার্চ/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন-
১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার: মোঃ রাকিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল), ময়মনসিংহ।
২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোঃ আমিনুল ইসলাম, পিপিএম, অফিসার ইনচার্জ, পাগলা থানা, ময়মনসিংহ।
৩/শ্রেষ্ঠ এসআই: এসআই(নিরস্ত্র)/ মোঃ রফিকুল ইসলাম, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।
৪। শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র)/ মোঃ শাহ আলম, ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ।
৫। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মহসিন মোস্তফা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।
৬। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মহসিন হাসান, গৌরীপুর থানা, ময়মনসিংহ।
৭। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: সার্জেন্ট/ মোঃ মুজাহিদুল ইসলাম, সদর ট্রাফিক, ময়মনসিংহ।

কল্যাণ সভায় পিআরএল গমনকারী ০৩ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন সম্মানিত পুলিশ সুপার। উক্ত সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কল্যাণ সভা শেষে দুপুর ১৩:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্চ/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ