1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারিয়ে যাওয়া ছেলের খোঁজে স্বজনরা ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত!! টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এক মুহূর্তেই শেষ! মায়ের সামনে বজ্রপাতে ছেলের মৃত্যু ময়মনসিংহে তামাক বিরোধী বিভাগীয় পর্যায়ে সেমিনার-২০২৬ অনুষ্ঠিত কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় ডুমুরিয়া প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুর নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মোবাইল কোর্টের কঠোর অবস্থান, অবৈধ ইটভাটায় বড় অঙ্কের জরিমানা

শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাঙ্ক বিতরণ

  • প্রকাশকাল: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পরিতোষ কুমার বৈদ্যশ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫ টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৩:০০ টায় ফেইথ ইন এ্যাকশনের মাধ্যমে ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রাথমিক দলের ৪২ জন নারী ও ১৮ জন পুরুষকে মোট ৬০টি বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ১০০০ লিটার পানির ট্যাঙ্ক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং গাবুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: মনজুর হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস ও কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ প্রমূখ।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “গাবুরা ইউনিয়নে লবণাক্ততার জন্য সুপেয় পানির সংকট। এখানে নারীরা প্রয়োজনের তুলনার কম পানি পান করে। এই পানি সংকট নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থারও এগিয়ে আসা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন পানির ট্যাংক বিতরণের যে উদ্যোগ নিয়েছে সেজন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।” তিনি গাবুরা ইউনিয়নের পানির ট্যাঙ্ক গ্রহণকারীদের ড্রাম সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
বিশেষ অতিথি ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: মনজুর হোসেন বলেন, “আমার গাবুরা ইউনিয়নে সুপেয় পানির সংকট প্রকট। সেখানে মানুষ বৃষ্টির পানি সংরক্ষণ করে ৩ থেকে ৪ মাস পানি সংকট নিরসনে ভুমিকা রাখে। কিন্তু পানি সংরক্ষণের জন্য পানির পাত্র প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন পানি সংরক্ষণে যে পানির ট্যাঙ্ক বিতরণ করছে সেজন্য ফেইথ ইন এ্যাকশনকে ধণ্যবাদ জানাচ্ছি।” তিনি আরও বলেন, স্বক্ষমতা থাকলে ফেইথ ইন এ্যাকশনের নিকট গাবুরা ইউনিয়নে আরও কিছু পানির ট্যাঙ্ক বিতরণ করার জন্য দাবী রাখছি।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ