1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় ডুমুরিয়া প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশকাল: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

শেখ মাহতাব হোসেন।ডুমুরিয়া খুলনা।

খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ পূর্বক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডুমুরিয়া প্রেসক্লাব। এক বিবৃতিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৩০ এপ্রিল খুলনা প্রেসক্লাবের নির্বাচনের সভাপতি প্রার্থী দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক প্রার্থী দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলামকে টার্গেট করে ভাড়াটে সন্ত্রাসীরা প্রেসক্লাবে এসেছিল। তারা মোস্তফা সরোয়ারকে না পেলেও তরিকুল ইসলামকে পেয়ে লাঞ্ছিত করেছেন এবং মোস্তফা সরোয়ারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপপ্রয়াস। প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে হবে।বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচন নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য ছড়াচ্ছে।প্রেসক্লাবে ভাড়াটে সন্ত্রাসী এনে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে। ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার ও নির্ধারিত দিনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, সাবেক সভাপতি কাজী আবদুল্লাহ, জি এম আবদুস সালাম, এম এ এরশাদ, আনোয়ার হোসেন আকুঞ্জি, মোঃ বিলায়েত হোসেন, আব্দুর রশিদ এলিন, সাব্বির খান ডালিম, এস রফিকুল ইসলাম, জাহিদুর রহমান বিপ্লব, শেখ আব্দুল মজিদ,আব্দুর রশিদ বাচ্চু, শেখ এনামুল বাশার টিটো, সুজিত মল্লিক, এস এম হাবিবুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, এস এম মাহাবুর রহমান, মোঃ ইলিয়াজ হুসাইন, বাবুল সরদার, অরুন দেবনাথ, আশরাফুল আলম, গাজী আতিয়ার রহমান, এম এ মজিদ, সুব্রত কুমার ফৌজদার, আব্দুল লতিফ মোড়ল, মোঃ আক্তারুজ্জামান লিটন, মোঃ জাহাঙ্গীর আলম মুকুল, খান মহিদুল ইসলাম, মোক্তার হোসেন, খান আরিফুজ্জামান নয়ন, এফ এম মনির, এস কে বাপ্পি, গাজী সোহেল আহমেদ, মিঠুন মন্ডল, মোঃ ফরিদুল ইসলাম, সুমন ব্রহ্ম, দিপ্তীমান রায় বাপ্পী, শেখ আব্দুস সালাম, সেলিম আবেদ, জি এম ফিরোজ, মোঃ আজহারুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ