1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী

পূবাইলের করমতলায় ৫০ টির বেশি পরিবার পানিবন্দী

  • প্রকাশকাল: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আবু সাঈদ চৌধুরী স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর পূবাইলে ৫০টির বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা ও যাতায়াতের নির্দিষ্ট পথ না থাকায় চারিদিকে পানি জমে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।

সোমবার (২৭ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুর মহানগরীর ৪২নং ওয়ার্ড করমতলা এলাকার চারিদিকে বৃষ্টির পানি জমে আছে। এদিকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এই পানির মধ্য দিয়ে শিশু ও বৃদ্ধসহ সবাইকে চলাফেরা করতে হয়। এমন কি এ পরিবারগুলোর আবাসিক উন্নয়ন বন্ধ আছে দীর্ঘকাল। অনেকেই নিজ বাসভবন ছেড়ে অন্যত্র বাসা ভাড়া থাকছেন।এমনকি আগুন লাগলে ফায়ার সার্ভিস বা মুমূর্ষ রোগী আনা নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সসের সহযোগিতা নেওয়া সম্ভব নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক নারী বলেন,

পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষার বৃষ্টি নামলে পানিবন্দী হয়ে পড়ি। রাস্তার অভাবে নির্মাণ সামগ্রী আনা-নেওয়া করতে না পাড়ায় বাড়িঘরের নির্মাণ কাজও বন্ধ হয়ে আছে। এখন সব রাস্তা ডুবে গেছে। আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছি। বাড়ি থেকে মেইন সড়কে উঠতে গেলে কোমরপানি ভেঙে যেতে হয়। এলাকার এমন কোনো বাড়ি নেই, যেখানে পানি ওঠেনি। পানির কারণে গৃহবন্দী হয়ে পড়েছি।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, এইখানে ৭০/৮০টি পরিবারের বসবাস। জায়গাটি নিচু হওয়ায় এখানকার বেশির ভাগ ঘরবাড়িতে বৃষ্টি হলেই পানি জমে থাকে, যা চলাচল করা অসম্ভব হয়ে উঠে, ঠিকমতো রান্না করতে না পারায় অনেককে একবেলা খেয়েই দিন পার করতে হচ্ছে।সিটি কর্পোরেশনের সকল নীতি পালন করলেও আমরা নাগরিক সুবিধা পাচ্ছি না । বেশী বৃষ্টি হলে অনেকের ঘরে পানি প্রবেশ করে। এলাকায় ড্রেজার দিয়ে নিচু জমি অপরিকল্পিত ভরাট, একটি মাত্র পানি নিষ্কাশনের ড্রেন তাও বন্ধ করে দিয়েছে এলাকার অসাধু চক্রের সদস্যরা, এলাকাবাসীর দাবি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে পানি নিষ্কাশনের ব্যাবস্থা করলে এলাকাবাসী মুক্তি পাবে।পূবাইলের করমতলায় ৫০টির বেশি পরিবার পানিবন্দী

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ