1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হারিয়ে যাওয়া ছেলের খোঁজে স্বজনরা ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত!! টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এক মুহূর্তেই শেষ! মায়ের সামনে বজ্রপাতে ছেলের মৃত্যু ময়মনসিংহে তামাক বিরোধী বিভাগীয় পর্যায়ে সেমিনার-২০২৬ অনুষ্ঠিত কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় ডুমুরিয়া প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুর নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মোবাইল কোর্টের কঠোর অবস্থান, অবৈধ ইটভাটায় বড় অঙ্কের জরিমানা

জয়পুরহাটের সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন হেযবুত তওহীদ

  • প্রকাশকাল: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

জয়পুরহাট প্রতিনিধি: ২৭ এপ্রিল/২৬

জয়পুরহাটে সাংবাদিকদের সাথে ‘মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক মতবিনিময় সভা করেছে হেযবুত তওহীদ। সোমবার দুপুরে জয়পুরহাট জেলা প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান৷ এ সময় উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম, জয়পুরহাট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, জয়পুরহাট সদর উপজেলা সভাপতি আবু রায়হান ও পাঁচবিবি উপজেলা সভাপতি আসাদুজ্জামান মুকুল, জেলা গণমাধ্যম সম্পাদক জামাল উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, বর্তমান বিশ্ব এক ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ, রক্তপাত ও আগ্রাসনের মাধ্যমে দুর্বলের ওপর সবলের অত্যাচার চলছে। বাংলাদেশও এর বাইরে নয়। আজ আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখোমুখি। দেশে আন্দোলন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি ও মানবাধিকার নিশ্চিত হচ্ছে না। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন ইসলামের সঠিক শিক্ষা এবং সমাজে তার বাস্তবায়ন। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং আদর্শিক লড়াই ও সঠিক প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করা প্রয়োজন। একমাত্র ইসলামই সত্যিকার অর্থে মানবাধিকার, বাক-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ