1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন।

পাঁচবিবিতে দরজা ভেঙ্গে গরু চুরি

  • প্রকাশকাল: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২৬ এপ্রিল/২৬

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের ঢাকা পট্টি চৌকিদার পাড়ার নিপেন সরকারের স্ত্রী ইতি রানীর ৩’টি গরু চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে ইতির বাড়ির টিনের দরজা ভেঙ্গে চোরেরা ১’দিন বয়সের বাছুর সহ ফ্রিজিয়ান জাতের গাভী ও একটি দামুর গরু চুরি হয়। গরুগুলো উদ্ধারের আশায় থানায় লিখিত অভিযোগ করে নিপেন সরকার।

অভিযোগে জানা যায়, গত শনিবার গভীর রাতে চোরেরা আমার বাড়ির দরজা ভেঙ্গে গোয়ালঘরে প্রবেশ করে গরু ৩’টি চুরি করে নিয়ে যায়। গরুগুলোর বর্তমান বাজার মূল্য সাড়ে ৩’লক্ষ টাকা হবে জানান নিপেন। গত ২’দিন আগেও পৌরসভার পাটাবুকা সুইসগেট এলাকার মহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের অষ্টেলিয়ান জাতের দুধের গাভি বাছুর চুরি হয়েছে।

রবিবার দুপুরে সরেজমিন নিপেনের বাড়িতে গেলে কাঁদতে কাঁদতে তার স্ত্রী ইতি বলেন, চোর আমাকে নিঃশ্ব করেছে। ইতি আরো বলেন, আশা, জিআরডিএম, এসডিএস, জাকস ফাউন্ডেশন, গাক ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ‌এসব এনজিও প্রায় ৮’লক্ষ টাকা ঋণ করে গোয়ালঘর তৈরি করে একটি বিদেশী গাভী ও দামুর গরু কিনে ছিলাম। গাভীর দুধ বেঁচে কিস্তি পরিশোধ করতাম এখন কিভাবে কিস্তি দিব।

পাঁচবিবির সার্কেল এএসপি মোঃ তুহিন রেজা এ বিষয়ে বলেন, গরু চুরির অভিযোগ পেলে আমরা থানা পুলিশ যথাসাধ্য চেষ্টা করব চুরি হওয়া গরুগুলো উদ্ধার করে তাদের নিকট ফিরে দিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ