1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধ পেট্রোল জব্দ,্মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড//

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি// 

বালিয়াডাঙ্গী থানা পুলিশ-এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত/পরিবহনকৃত পেট্রোল উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার ( ২১ এপ্রিল) দুপুরে 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের পর ঘটনাস্থলেই মোবাইল কোর্ট বসিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ আহসান উল হক, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বালিয়াডাঙ্গী উপজেলা। 

তিনি জানান, জনস্বার্থ ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

মোবাইল কোর্টের নথি (মামলা নং: ৮১/২০২৬) অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোঃ সহিদুল ইসলাম, ঠিকানা: সূর্য হরিনমারী, নয়াপাড়া। তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

দণ্ড হিসেবে তাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।

অভিযানে থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানান আহসান উল হক, সহকারী কমিশনার (ভূমি) উপজেলা, বালিয়াডাঙ্গী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ