1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে আখাঁনগর স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

  • প্রকাশকাল: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬


নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আখাঁনগর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সোহাগ আলী (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সোহাগ আলী রুহিয়া থানার চতুরাখোর এলাকার মোঃ আমিনুল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন একটি মুরগির ফার্মে কাজ করতেন। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বেতন নিয়ে বিরামপুর স্টেশন থেকে ঢাকা গামী একতা ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার আখাঁনগর স্টেশনে পৌঁছালে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন সোহাগ। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে মাথার ডান পাশে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ