1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাঁচবিবিতে মহান মে দিবস উদযাপন আইডিয়াল স্কুলে মুশতাকের রাজত্ব ও পতনের নেপথ্য;শিক্ষক ও অভিভাবকদের ওপর নির্মম প্রতারণা মাধবপুরে সাংবাদিককে সোহাগের প্রাণনাশের হুমকি: মামলার প্রস্তুতি শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেঃ মুক্তিজোট ওসি আপতাফ কতোঃ থানার নেতৃত্বে বিশেষ অভিযান

ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণেজিংক সমৃদ্ধ ধান-গম চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ

  • প্রকাশকাল: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধান ও গম চাষে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) শহরের ইএসডিও প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই)-এর হারভেস্ট প্লাস প্রোগ্রামের আওতায় ‘রিঅ্যাক্টস-ইন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করেছে কানাডা, ওয়ার্ল্ড ভিশন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম। এছাড়া রিঅ্যাক্টস-ইন এর প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, ইএসডিও’র রিঅ্যাক্টস-ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।এতে জিংক সমৃদ্ধ ধান ও গমের উপকারিতা, আধুনিক চাষাবাদ পদ্ধতি, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং মানবদেহে জিংকের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।প্রশিক্ষণে উন্নত বীজ ব্যবহার, সঠিক সার প্রয়োগ, রোগ-বালাই দমন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে জিংক ধান ও গমের প্রদর্শনী স্থাপন ও সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা হয়।আয়োজকরা জানান, “উন্নত ফসল, উন্নত পুষ্টি” এই লক্ষ্যকে সামনে রেখে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন সম্প্রসারণই তাদের প্রধান উদ্দেশ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ