1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ঈদুল ফিতর উপলক্ষে লৌহজংয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কালিয়াকৈরে ১২হাজার টাকার চাকরি থেকে ১২কোটি টাকার সম্পদ রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ কুমিল্লা কাস্টমস ও বিজিবি সহ চোরাকারবারিদের সংঘবদ্ধ সিন্ডিকেটেরাই করছেন সরকারের রাজস্বের অর্থ হরিলুট চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা ‎ওয়াসার ‘নিয়োগ ও কোড বাণিজ্য’ নিয়ে সংবাদ প্রকাশ অফিসে ঢুকে সাংবাদিককে হুমকি, আজিজ ও মনির গং-এর বিরুদ্ধে থানায় জিডি কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রিরঅভিযোগ, পরে সমালোচনার মুখেনিলামে বিক্রি করল প্রশাসন

দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে পোন্ডস পাউডার, জেলবার, শ্যাম্পু, তেল ও সাবান। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এছাড়াও সহযোগিতায় ছিলেন থানা পুলিশের সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাবাউতা এলাকার সাইফুল ইসলাম সেকুলের বসতবাড়ি থেকে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় পণ্য এনে বাজারজাত করে আসছিলেন।
অভিযানের সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি, ফলে আটক করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বাড়িতে তার স্ত্রী ও ছোট শিশু সন্তানকে পাওয়া গেছে। ছোট সন্তান থাকায় সেই বিবেচনায় তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ