মেহেদী হাসান রাজু,ষ্টাফ রিপোর্টার:
নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল ভাবিরমোড় গ্রামের বজ্রপাতে জালাল হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জালাল হোসেন একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের মাঠে শসা ক্ষেতে শসা সংগ্রহ করছিলেন কৃষক জালাল হোসেন। এসময় বৃষ্টির মধ্যে বজ্রপাত ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইসবপুর ইউনিয়ন পরিষদের সদস্য,আহসান হাবিব বাবু।
Leave a Reply