1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ, যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন কতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি আফতাবের নেতৃত্বে অস্ত্র সহ সাত্তার গ্রেফতার কুড়িগ্রামে এপি’র আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ভারত থেকে অবৈধ ভাবে অনুপ্রবেশ কালে ৬ বাংলাদেশী সীমান্তে আটক

  • প্রকাশকাল: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গত ২০ ফেব্রুয়ারী ২০২৬ ভোরে বিজিবি গোপন সূত্রে
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই ওঁত পেতে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ—বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবশেষে শুক্রবার ২০ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কাঁঠালডাঙ্গী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ধরা পড়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় ৬ বাংলাদেশি যুবক।বিজিবির ৫০ ব্যাটালিয়নের অধীন ৫০/ডি কোম্পানির নিজস্ব গোয়েন্দা শাখা (SIP & RIB) ও স্থানীয় সোর্সের তথ্য অনুযায়ী সীমান্ত পিলার ৩৭০/১-এস সংলগ্ন পিপলডাঙ্গী এলাকায় আগে থেকেই অবস্থান নেয় টহল দল। ম্যাপ রেফারেন্স ৭৮বি/৪ অনুযায়ী, সীমান্ত থেকে মাত্র ১০ গজ ভেতরে প্রবেশ করতেই একে একে তাদের আটক করা হয়।।অভিযানের সময় আটককৃতদের সঙ্গে থাকা একটি ১১০ সিসি টিভিএস (TVS) মোটরসাইকেলসহ মোট দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। তারা সবাই রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।রাণীশংকৈল উপজেলার বাসিন্দা ভরণীয়া গ্রামের মোখলেছুর (২১)মনসুর রহমান (১৮) ভাণ্ডারিয়া গ্রামের রুবেল (২৮) রাঘোপুর গ্রামের আমিনুর (১৮)
হরিপুর উপজেলার মারাধর গ্রামের ইমরান (২৩) পশ্চিম আটঘরিয়া গ্রামের সুবেল (২৬) বিজিবি জানিয়েছে, সীমান্তে অপরাধ দমন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদেরকে হরিপুর থানা পুলিশে সোপর্দ করেছে বিজিপি। স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী দরিদ্র পরিবারগুলোর অনেক যুবক কাজের সন্ধানে দালালের প্রলোভনে পড়ে ওপারে পাড়ি জমায়। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় ফেরার সময় তাদের ভরসা থাকে দুর্গম, ঝুঁকিপূর্ণ সীমান্তপথ। সচেতন মহলের মতে, সীমান্ত সংলগ্ন এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও আইনি সচেতনতা বাড়ানো না গেলে এমন অনুপ্রবেশ পুরোপুরি ঠেকানো কঠিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ