1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ, যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন কতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি আফতাবের নেতৃত্বে অস্ত্র সহ সাত্তার গ্রেফতার কুড়িগ্রামে এপি’র আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

রমজান সামনে : সেনবাগে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধের দাবিতে মিছিল, নেতৃত্বে জামায়াত নেতা-আলোচনায় জনমত

  • প্রকাশকাল: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দিনের বেলায় হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার দাবিতে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বাদ মাগরিব সেনবাগ বাজার কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গণ থেকে এ মিছিলের সূচনা হয়। মিছিলটির নেতৃত্ব দেন, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামের আমির হযরত মাওলানা ইয়াসিন মিয়াজী। এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ থানা জামায়াতে ইসলামের আমির জনাব ইয়াসিনুল করিমসহ স্থানীয় মসজিদের মুসল্লিয়ান এবং তৌহিদী জনতা।
আয়োজকদের দাবি, আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে দিনের বেলায় প্রকাশ্যে খাবার বিক্রি বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫০ থেকে ২০০ জন লোকের অংশগ্রহণে মিছিলটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। মিছিলটি সেনবাগ বাজার কেন্দ্রীয় বড় মসজিদ থেকে শুরু হয়ে পৌর মার্কেটের সামনে গিয়ে ইউ-টার্ন নেয় এবং পরে উপজেলা চত্বরে গিয়ে আবার ইউ-টার্ন করে সেনবাগ থানার মোড়ে এসে শেষ হয়। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। পুরো কর্মসূচিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে কেউ কেউ রমজানের পবিত্রতা রক্ষায় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, অন্যদিকে কেউ কেউ ব্যক্তিস্বাধীনতা ও ব্যবসায়িক কার্যক্রমের বিষয়টিও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।
উল্লেখ্য, প্রতি বছর রমজান মাস এলেই দেশের বিভিন্ন স্থানে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ খোলা রাখা বা বন্ধ রাখার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা দেখা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ