1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার পাঁচবিবির ইউএনও প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন ময়মনসিংহ ডিবি পুলিশের একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – ৫ পাঁচবিবিতে গ্রিল কেটে বাড়ী চুরি ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ইটের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ//ঠাকুরগাঁওয়েমানবেতর জীবন যাপন করছে গৃহবন্ধী পরিবার নরসিংদীর শিবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আলীম উদ্দিনকে বদলী জনিত সম্মাননা স্মারক প্রদান। পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রাণী দত্ত এর অবসরজনিত বিদায় অনুষ্ঠান। ত্যাগীদের বাদ দিয়ে ‘অনুগতদের’ পদ! নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে উত্তেজনা

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা

  • প্রকাশকাল: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

ডুমুরিয়া খুলনা বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ১১টি টিম আজ বৃহস্পতিবার তদারকিমূলক অভিযান পরিচালনা করে।
এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয়। অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেজরিমানা করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার পুরাতন যশোর রোড বাজার এলাকায় অভিযান চালিয়ে আর আর এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার কাস্টমস মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে চিশতিয়া ঘর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা এবং জনতা ফার্মেসি কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এ
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অবৈধ পণ্য বিক্রয় করার অপরাধে মেসার্স হানিফ স্টোরকে ৫ হাজার টাকা এবং এনামুল স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর থানার দৌলতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার ৭ হাজার টাকা এবং মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে অস্থায়ী ফল ঘর কে ২ হাজার টাকা, হাছান ফল ঘরকে ২ হাজার টাকা এবং কালাম ফল ঘর কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার হাট চাদনী ও কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে বিজয় ট্রেডার্স কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাপ্পি ব্রয়লার কে ৩ হাজার টাকা এবং যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে আনোয়ার স্টোরকে ২ হাজার টাকা ও বিরেন ট্রেডার্স কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার সুলতান পুর বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স খানপুর স্টোরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা এবং মেসার্স জিসান ট্রেডার্স কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার মজমপুর গেট বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আকাশ ফল ভান্ডার-কে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা এবং মজমপুর ফল ভান্ডার কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার রূপগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আলম ফল ভান্ডার-কে ১ হাজার টাকা, ফিরোজ ফল ভান্ডার-কে ৫ হাজার টাকা, আমির হামজা সবজি ভান্ডার কে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে ফকিরহাট উপজেলার ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩ টি প্রতিষ্ঠান কে ৬ হাজার ৫ শতটাকা জরিমানা আরোপ করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার রূপদিয়া এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে নওরিন মুসলিম স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা এবং মুসলিম সুইটস-কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ২ জরিমানা আরোপ করা হয়।

মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে শিল্পি ডাল মিল কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানে ২৫ টি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ