1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সাংগঠনের পক্ষ থেকে গরিব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশকাল: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মাইনুল ইসলাম রাজু

আমতলী ( বরগুনা ) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। বরগুনার র চাওড়া ও আমতলী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, দরিদ্র ও বৃদ্ধ মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে রমজানের ইফতার সামগ্রী ও ঈদের বাজার।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চলতি রমজানে ২০০ জন অসহায় মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। ইতোমধ্যে অনেকের হাতে পৌঁছে গেছে প্রয়োজনীয় নিত্যপণ্য। ইফতার সামগ্রী ও ঈদের বাজার হাতে পেয়ে উপকারভোগীদের চোখে-মুখে ছিল স্বস্তি ও আনন্দের ছাপ। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে সংগঠনের সদস্যদের জন্য দোয়া করেন।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, উপদেষ্টা মোঃ তানজিল সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ, সিনিয়র সদস্য মোঃ এইচ এ রাকিব এবং সদস্য আল-সাহরিয়া তমালসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা। তারা প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের দোরগোড়ায় এই সহায়তা পৌঁছে দেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা জানান, “রমজান আত্মশুদ্ধির মাস, পাশাপাশি এটি সহমর্মিতা ও মানবতার মাস। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে কোনো মানুষ অভুক্ত না থাকে।”

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন জানায়, রমজান মাসজুড়ে তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

মানবতার এই আলোকবর্তিকা হয়ে স্বপ্নছোঁয়া প্রমাণ করেছে—যতদিন আছে ভালোবাসা ও দায়িত্ববোধ, ততদিন সমাজে অন্ধকার স্থায়ী হতে পারে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ