1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সিএনজি চালকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

  • প্রকাশকাল: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি //
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সিএনজি চালকদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, পীরগঞ্জ-ঠাকুরগাঁও রুটে সিএনজির নির্ধারিত ভাড়া ৫০ টাকা হলেও বাস্তবে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। প্রতিদিন যাতায়াতকারী শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে তারা জানান।
একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্ধারিত ভাড়া ৫০ টাকা হলেও আমাদের কাছ থেকে জোর করে ২০ থেকে ৩০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এতে প্রতিদিন অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে।”
অন্যদিকে সিএনজি চালকদের দাবি, গ্যাস সংকটের কারণে নিয়মিত গ্যাস পাওয়া যাচ্ছে না। অনেক সময় বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। এ পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে বাড়তি ভাড়া নিচ্ছেন বলে জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। দ্রুত ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ