1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

বগুড়ায় স্টেশন রোডে চাঁদা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু।

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

মোস্তফা আল মাসুদ, বগুড়া।

বগুড়ায় স্টেশন রোডে চাঁদা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
সুনীল বাঁশফোড় (২৩)।

বগুড়া শহরের স্টেশন রোড এলাকায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত সুনীল বাঁশফোড় (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত সুনীল শহরের সেউজগাড়ি সুইপার কলোনির বাসিন্দা সন্তোষ বাঁশফোড়ের ছেলে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে সুনীলের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন অনিক নামের এক মাদক কারবারি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অনিক তাঁর কাছে থাকা চাকু দিয়ে সুনীলের পেট ও ঊরুতে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় সুনীলকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার রাতে তিনি মারা যান।

পুলিশ পরিদর্শক মাহফুজ আলম জানান, ছুরিকাঘাতের ঘটনায় সুনীলের বাবা সন্তোষ বাঁশফোড় বাদী হয়ে গত ১৫ ফেব্রুয়ারি সদর থানায় অনিকের নামে একটি মামলা করেছিলেন। এখন ওই মামলায় হত্যার ধারা যুক্ত করা হবে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত অনিক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ