1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

কামাল উদ্দিন সভাপতি-স ম জিয়া সাধারণ সম্পাদক সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সাংবাদিক অধিকার আদায়ের সাহসী সংগঠন সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন ও সদস্যদের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার, বিকাল তিনটায় নগরীর মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, চট্টগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত।

সাংবাদিক উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ সমরখন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় সম্মলনের শুভ উদ্বোধন করেন ওমান প্রবাসী ব্যবসায়ী, রেমিট্যান্স যোদ্ধা ও গোল্ডেন ভিসা হোল্ডার রবিউল হোসেন সিআইপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও টেলিভিশন উপস্থাপক মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বর্ষীয়ান সাংবাদিক ও খ্যাতনামা গবেষক জামাল উদ্দিন, সাংবাদিক পূর্ব বাংলার সম্পাদক এম আলী হোসেন, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক সোহেল মো. ফখরুদ-দীন, সাংবাদিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা শহীদুল ইসলাম, আবদুল মুমিন।

এ সময় আরো বক্তব্য রাখেন সেকান্দর আলম, শামসুল আলম রানা, এম ইলিয়াছ সিকদার, আবদুল মালেক সুমন, এস ইউ এম ইলিয়াছ সিকদার, স ম জিয়াউর রহমান, জাহিদ হোসেন, রতন দে শাওন, মুজিবুর রহমান, সোহাগ হোসেন মোল্লা, আকতার হোসেন শাকিল।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত বলেন, সাংবাদিকরা জাতির তৃতীয় নয়ন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বায়ান্নের ভাষা আন্দোলন, পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক সকল আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের সাহসী পদচারণা ইতিহাস হয়ে আছে। তিনি সাংবাদিক উন্নয়ন পরিষদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, সংগঠনটি এক দশক ধরে সাংবাদিকদের মানোন্নয়ন ও আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে সাহসী ভূমিকা রেখে আসছে।

প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক মো. কামাল উদ্দিন বলেন, সাংবাদিকদের মধ্যে কোনো শ্রেণিভেদ নেই, কিন্তু পরিতাপের বিষয়, দীর্ঘদিন ধরে সাংবাদিকদের শ্রেণিভেদ করে তাদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সাংবাদিক উন্নয়ন পরিষদ সাংবাদিকদেরই পরিবার। এ সংগঠনে কোনো শ্রেণিভেদ নেই। আমরা একই ছাতার নিচের বাসিন্দা।

সম্মেলনে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত মো. কামাল উদ্দিনকে সভাপতি, সোহেল মো. ফখরুদ-দীনকে সহ-সভাপতি, এস ইউ এম ইলিয়াস সিকদারকে সহ-সভাপতি, স ম জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক, মুজিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ও আকতার হোসেন শাকিলকে অর্থ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ