1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

চট্টগ্রামের হাটহাজারীতে শাহ মুনিরীয়া মুঈনীয়া মাদরাসারশিক্ষার্থীদের মাঝে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের ফুলের চারা বিতরণ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসন, হাটহাজারী উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ও বন বিভাগ, চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় গত ১৬ ফেব্রুয়ারি, সোমবার, সকালে হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহ মুনিরীয়া মুঈনীয়া এতিমখানা ও মাদরাসা প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও পরিবেশ উন্নয়ন-সংরক্ষণে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স. ম. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মুনিরীয়া মুঈনীয়া মাদরাসার সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. নুরুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, মানবিক সংগঠক মো. শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, মাদরাসার সাধারণ সম্পাদক মো. রেজাউল হক, প্রধান শিক্ষক মো. এনাম, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সদস্য প্রিয়া বেগম, ইয়াছমিন আকতার, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদা আরজু মুক্তা।

সভায় বক্তারা বলেন, শাহ মুনিরীয়া মুঈনীয়া মাদরাসা ও এতিমখানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন নান্দনিক পরিবেশে অবস্থিত হলেও সবজুয়ানের ক্ষেত্রে অনেক পিছিয়ে। পরিবেশ রক্ষায় ও সংরক্ষণে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স বৃহত্তর চট্টগ্রামে যেভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে, তা আমাদের সমাজের জন্য মানবিক ও উজ্জ্বল দৃষ্টান্ত। সবুজায়নের ক্ষেত্রে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ সচেতনতা ও উন্নয়নে কাজ করে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স দৃষ্টান্ত স্থাপন করেছে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করেন এবং মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শতাধিক ফুলের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ