1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

কুড়িগ্রামে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও গাছ রেখেই চলছে সড়ক নির্মাণ কাজ

  • প্রকাশকাল: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের টেবিলে বহুল বিতর্কের পরেও অসংখ্য বিদ্যুতের খুঁটি ও বিশাল সাইজের গাছ ভেতরে রেখেই চলছে হরিকেশ মোড় আরএইচডি থেকে কাঁঠালবাড়ি জিসি ভায়া হলোখানা ইউপিসি সড়ক নির্মাণের কাজ।

জনগুরুত্বপূর্ণ এই সড়কটি মোট দৈর্ঘ্য ৯.৮ কিঃ মিঃ। ১৫ কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৯শ ৬৯ টাকা ব্যয়ে নির্মাণের কাজ করছে আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি নামে ঠিকাদার প্রতিষ্ঠান।

বিশাল সাইজের অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি ভেতরে রেখেই সড়ক নির্মাণ করায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া থাকলেও রহস্যজনক কারণে এ কাজ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না কেউ। তবে অনেকেরই মন্তব্য, অফিসকে ম্যানেজ করে চলছে এই কাজ।

স্থানীয়রা জানান, সড়কের মধ্যে থাকা বিশাল আকারের গাছ গুলো ও বৈদ্যুতিক খূঁটি রেখে কাজ সমাপ্ত করলে সেই সড়ক দিয়ে আদৌ মানুষ চলাচল করতে পারবে কি? গাছের শিকড় আস্তে আস্তে বৃদ্ধি পাবে ও গাছ ঝড়ে বাতাসে নড়বে তখন সড়ক দুর্বল হয়ে ফেটে যাবে। তাই তারা কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আরএবিআরসিবিসি এইচটি জেভি ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশিদার মোঃ বেলাল হোসেনকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

কুড়িগ্রাম সদর এলজিইডি’র ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজুর রহমান বলেন, গাছ গুলো জেলা পরিষদের। আমরা জেলা পরিষদে চিটি দিয়েছি তারা ব্যবস্থা নিবে। জনদুর্ভোগ কমাতে তাড়াতাড়ি সড়ক নির্মাণ শুরু করি।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফিরুজুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজুর রহমানকে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ