1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ আলতাফ হোসেন

  • প্রকাশকাল: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

আসন্ন সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আলতাফ হোসেন। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

মোঃ আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি নিয়মিতভাবে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক অনুদান, চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তা দিয়ে আসছেন। ব্যক্তিগত উদ্যোগে বহু পরিবারকে স্বাবলম্বী করতেও তিনি ভূমিকা রেখেছেন।

স্থানীয়রা জানান, যেকোনো দুর্দিনে তাঁকে পাশে পাওয়া যায়। বিশেষ করে অসচ্ছল পরিবার, অসুস্থ রোগী এবং মেধাবী কিন্তু দরিদ্র শিক্ষার্থীদের জন্য তাঁর সহায়তা প্রশংসনীয়।

নির্বাচন প্রসঙ্গে মোঃ আলতাফ হোসেন বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছি এবং ভবিষ্যতেও করতে চাই। সাঘাটা উপজেলার অবকাঠামো উন্নয়ন, কৃষি ও শিক্ষা খাতের অগ্রগতি, যুব সমাজের কর্মসংস্থান এবং দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমার অঙ্গীকার।”

তিনি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শুরু করেছেন এবং ভোটারদের সাথে মতবিনিময় করছেন। স্থানীয়দের প্রত্যাশা, একজন সৎ, যোগ্য ও মানবিক নেতৃত্ব হিসেবে তিনি নির্বাচিত হলে সাঘাটা উপজেলা উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আমেজ বৃদ্ধি পাচ্ছে এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মোঃ আলতাফ হোসেনকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ