1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

হাটহাজারী-বায়েজিদ আংশিক আমার ঘর, এলাকাব জনগণ আমার পরিবার: মীর হেলাল

  • প্রকাশকাল: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সমগ্র হাটহাজারী–বায়েজিদই আমার ঘর। এখানকার মানুষই আমার পরিবার। এই এলাকার সুখ, শান্তি ও সমৃদ্ধিই আমার প্রথম চাওয়া এবং অগ্রাধিকার।

এসময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আপনাদের প্রদত্ত রায় আমার কাছে আমানত। আমি কথা দিচ্ছি, আমৃত্যু সেই আমানতের সম্মান রক্ষা করবো।
উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের আগে তিনি কোনো প্রতিশ্রুতি দেননি; বরং এলাকার উন্নয়ন নিয়ে নিজের স্বপ্ন ও পরিকল্পনার কথা জনগণের সামনে উপস্থাপন করেছেন। এলাকাবাসী সেই পরিকল্পনার প্রতি আস্থা রেখে তাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

মীর হেলাল আরও বলেন, হাটহাজারী – বায়েজিদ আংশিক এলাকা আমার ঘর আর এ এলাকার জনগণ আমার পরিবার – আত্মার অস্তিত্বে অক্ষুণ্ন বিশ্বাস।

তিনি আরও বলেন, সমগ্র দেশ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান-এর নেতৃত্বের ওপর আস্থা রেখেছে। “উন্নয়নের ব্যাপারে তারেক রহমানের সরকারকে আলাদা করে বলতে হবে না। আল্লাহ সহায় থাকলে তার উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আমাদের স্থানীয় পরিকল্পনার সমন্বয়ে হাটহাজারী-বায়েজিদ আংশিকে ব্যাপক পরিবর্তন আসবে।

শোকরানা মাহফিল ও দোয়া অনুষ্ঠান কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত শোকরানা মাহফিলে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও নির্বাচনে বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান, বিএনপি নেতা সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, আবদুল মন্নান দৌলত, মোহাম্মদ শাহেদ, রিয়াদ উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি এবং সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ